চাঁদপুরMonday , 28 September 2026
  1. কচুয়া
  2. চাঁদপুর সদর
  3. ফরিদগঞ্জ
  4. ভিডিও
  5. মতলব উত্তর
  6. মতলব দক্ষিণ
  7. মতামত
  8. শাহারাস্তি
  9. সর্বশেষ
  10. হাইমচর
  11. হাজিগঞ্জ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ধ্রুবতারা সামাজিক সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

admin
August 28, 2026 8:18 pm
Link Copied!

চাঁদপুরে ধ্রুবতারা সামাজিক সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ আগষ্ট সকাল ১০ টায় চাঁদপুর পাসপোর্ট অফিস সংলগ্ন ইয়োল ক্যাফে এন্ড রেস্টুরেন্টের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।‌

এ সময় মাদক নির্মূলে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলমগীর হোসেন (আলম) বলেন, আমরা ১৩ নং ওয়ার্ডে কোনো মাদকাসক্ত দেখতে চাইনা। মাদক পরিবার ও সমাজের জন্য এক ভয়ানক হুমকিস্বরূপ। আমরা মাদক থেকে দূরে থাকতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন বলেন, আমি সব সময় মাদকের বিরুদ্ধে সভা-সমাবেশ করে এসেছি। আমার এলাকায় এই সমাবেশ নতুন কিছু নয়। বিগত কয়েক বছর ধরে আমি এই সংগঠনের সাথে জড়িত থেকে দায়িত্ব পালন করে আসছি।

আপনারা জানেন, মাদক একটি ভয়ানক ব্যাধি। এটি একটি পরিবারের ধ্বংসের মূল। সমাজে মাদকের ভয়াল থাবা ছড়িয়ে পড়ায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা আজ বিদ্যালয়ে যেতেও ভয় পায়, মানুষ হাঁটে বাজারে এমনকি ঘর থেকে বের হলেই মাদকের ভয়াল রূপ দেখতে পায় অলিতেগলিতে।

তাই, এই সকল মাদকের বিরুদ্ধে এবং মাদকাসক্ত ব্যাক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিতে হবে। যেন ভবিষ্যতে আমাদের সন্তানরা মাদকাসক্ত না হয়। এছাড়াও আমরা যারা এলাকাবাসী রয়েছি, আমাদের দায়িত্ব অনেক। তাই আপনারা মাদকাসক্ত কোনো ব্যাক্তি কে দেখলেই তাৎক্ষণিক তাকে পুলিশে সোপর্দ করবেন।

এ সময় আর‌ও বক্তব্য রাখেন মোঃ জুয়েল সর্দার, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাসান পাটোয়ারী।‌

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যদের মধ্যে রাতুল, সোহান, ফয়সালসসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।