চাঁদপুর প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ততা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ধ্রুবতারা ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের তরুণদের নিয়ে এ ফুটবল খেলার আয়োজন করা হয়। আয়োজকদের লক্ষ্য হলো—তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা, সুস্থ বিনোদন এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা।
আয়োজকরা মনে করেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরি হয়।

ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলায় অংশগ্রহণকারী তরুণদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন।
ধ্রুবতারা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি তরুণদের জন্য খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করতে ভবিষ্যতেও এ ধরনের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।
তরুণদের উদ্দেশে আয়োজকদের আহ্বান—মাদককে না বলুন, খেলাধুলার সঙ্গে থাকুন এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখুন।
ধ্রুবতারা ফাউন্ডেশন